Logo
শিরোনাম

কুয়াকাটা সমুদ্রসৈকতে মিলল বিশাল আকৃতির মৃত কচ্ছপ

প্রকাশিত:সোমবার ০৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৭৫জন দেখেছেন
Image

কুয়াকাটা প্রতিনিধি:

কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের পাওয়া গেছে বিশাল আকৃতির একটি মৃত কচ্ছপ। যার ওজন প্রায় ৩০ কেজি বলে ধারণা করা হচ্ছে। রবিবার (৩ এপ্রিল) দুপুরে কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় মৃত কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উদ্ধার করে বালুচাপা দেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও পরিবেশকর্মী জুয়েল রানা জানান, দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে সৈকতে গেলে মৃত একটি কচ্ছপ ঢেউয়ের সঙ্গে ভাসতে দেখেন। তবে কচ্ছপটির গায়ে পঁচন ধরেছে। জুয়েল রানার মতে, এটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। পরে সেটিকে সৈকতে তুলে নিরাপদ স্থানে বালুচাপা দেওয়া হয়েছে।

ইকো-ফিশ ২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপকূলে চলে আসে। উদ্ধার হওয়া মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। এদিকে গত এক মাসের মধ্যে কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন, রাজকাঁকড়াসহ একাধিক মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২