Logo
শিরোনাম

কুয়াকাটায় ডাকাতের গুলিতে দুই পুলিশসহ আহত ৪

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাত দল। এসময় ডাকাতের ছোড়া ছড়ড়া গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন ৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা আজিজ মাষ্টারের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে ছড়ড়া গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের একজন গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল পালিয়ে যায়। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসাপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

আহত দুলাল সরদার জানান, এলাকার মানুষজন ডাক চিৎকার শুরু করলে ডাকাতদল পিছু হটতে শুরু করে এবং পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় পুলিশের হাতে অস্ত্র ছিলোনা। পরে আমরা একতাবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেই।

আল-আমিন মিয়া জানান, আমরা টের না পেলে হয়তো আজিজ মাষ্টারের বড় ক্ষতি হয়ে যেতো। ডাকাতদল তার বাড়িতে প্রবেশ করে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করতে চেয়েছিলো। এসময় আমরা শব্দ পেয়ে পুলিশে খবর দেই।   

সংশ্লিষ্ট মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ডাকাতদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২