Logo
শিরোনাম

লালপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাটোরের লালপুরে ডোবার পানিতে পড়ে মারা গেছে দুই শিশু। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন-শিমলা (৪) ও মাহিন (৩)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান।

নিহত শিশুদের স্বজনরা জানান, সকাল থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে পাশের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আরও খবর