Logo
শিরোনাম

লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে কিছু টিপস

প্রকাশিত:বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আর কিছু হোক বা না হোক, বাইরে বের হওয়ার আগে ঠোঁটে লিপস্টিক বুলিয়ে না নিলেই নয়। তবে ঠোঁটে লিপস্টিক ঠিক কতক্ষণ স্থায়ী হবে তা নির্ভর করছে আপনি কীভাবে ব্যবহার করছেন তার ওপর। লিপস্টিকের রং দীর্ঘস্থায়ী করতে কিছু টিপস মেনে চলতে পারেন-

মধু ও চিনি মিশিয়ে স্ক্র‍্যাব তৈরি করুন। এরপর ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করুন। কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে ঠোঁট মুছে নিন। -ঠোঁট সহজে আর্দ্রতা হারালে লিপস্টিক তাড়াতাড়ি উঠে আসে। তাই ঠোঁটের শুষ্কতা এড়াতে লিপ বাম লাগিয়ে নিন। ঠোঁট লিপবাম খানিকটা শুষে নিলে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে নিন। এরপর লিপস্টিকের রঙের সঙ্গে মিলিয়ে লিপ পেনসিল বাছাই করুন।

পেনসিল দিয়ে ঠোঁট এঁকে নিন ও হালকা করে ঠোঁট ভরাট করুন। এরপর লিপস্টিক লাগান। দীর্ঘ সময় রাখতে গাঢ় রঙের লিপস্টিকই ভালো। লিপস্টিক লাগানোর পর একটা টিস্যুপেপার ঠোঁটের ওপর চেপে ধরুন। এতে বাড়তি রং উঠে যাবে।

তারপর সেই বেসের ওপর আবার লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের দুটি স্তর তৈরি হবে ও সহজে নষ্ট হবে না। এরপর হালকা পাউডার নিয়ে ঠোঁটে পাফ করে নিন। এতে রং স্থায়ী হবে।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩