Logo
শিরোনাম

লকডাউনের সকালে ট্রাক চাপায় ৬ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৩ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সর্বাত্মক লকডাউনের মধ্যে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠিয়েছে।


আরও খবর