Logo
শিরোনাম

লঞ্চে আগুন: ৬ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত:শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, লঞ্চ থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৩টি মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।


আরও খবর