Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৫

প্রকাশিত:শনিবার ২০ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৪ হাজার ১৯৩ পিস ইয়াবা, ৬২৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ১৩১ গ্রাম ১৫৬ পুরিয়া গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭১ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আরও খবর