Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

প্রকাশিত:মঙ্গলবার ৩১ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার (৩০ মে) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৩১ মে) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১ হাজার ২৩৮ পিস ইয়াবা, ২২৩ গ্রাম হেরোইন ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রজু করা হয়েছে।


আরও খবর