Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৬ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১৮ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২৮ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর