Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৬

প্রকাশিত:শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৬ হাজার ৫৭৭ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৪৪৬ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ৮১৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা হয়েছে।


আরও খবর