Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৩৭ জনকে গ্রেফতার

প্রকাশিত:রবিবার ১৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।  শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৬২ পিস ইয়াবাবড়ি, ৭৩০ গ্রাম ও ৪৫ পুরিয়া হেরোইন ও ২ কেজি ৮০৩ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।


আরও খবর