Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৭০

প্রকাশিত:বুধবার ১২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ হাজার ৫৮০পিস ইয়াবার বড়ি, ২০৪ গ্রাম ৯৬৬ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ৩৯৮ গ্রাম গাঁজা ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৬ গ্রাম আইস জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরও খবর