
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট/ ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া
হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম:
অ্যাসিস্ট্যান্ট/
ডেপুটি ম্যানেজার—সেলস।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে
পারবেন। পদ সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাগ্রো মেশিনারিজ/ ট্রাক্টর বিজনেস বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগদক্ষতা থাকতে
হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
কর্মস্থল:
ঢাকা।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
বিডিজবস (লিংক) অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
৪ আগস্ট, ২০২২।

