Logo
শিরোনাম

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকসহ ২ জন নিহত

প্রকাশিত:বুধবার ০৮ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী-লাকসাম মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বেগমগঞ্জের কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও এক শিক্ষক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে নোয়াখালী-লাকসাম মহাসড়কের পলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামের আখন্দ বাড়ির মৃত হারিছ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫২)। তিনি বেগমগঞ্জ উপজেলার কে বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কে বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হারুনুর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ও সহকারী শিক্ষক জামাল উদ্দিন স্কুলের অফিসের কাজে কুমিল্লা শিক্ষা বোর্ডে যাচ্ছিলেন। পথে নোয়াখালী-লাকসাম মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নিয়ে গেলে জামালকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩