Logo
শিরোনাম

মালয়েশিয়াসহ ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত:বুধবার ০২ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মালয়েশিয়া, বাহরাইন, নেপালসহ বেশ কয়েকটি দেশে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। এর সঙ্গে আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে এমন কয়েকটি বাদ দিয়ে নতুন কয়েকটি দেশ যুক্ত করে মোট ১১টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন তালিকা প্রকাশ করেছে বেবিচক। বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে, যা কার্যকর হবে ৪ জুন থেকে। এমনকি কোনো ট্রানজিট যাত্রীও আসা-যাওয়া করতে পারবে না। তবে এসব দেশে কোনো বাংলাদেশি প্রবাসী নাগরিক বা ভ্রমণকারী ১৫ দিনের মধ্যে গিয়ে থাকলে, বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে ফিরতে পারবেন।

এ ছাড়া ইরান, ওমানসহ আগের তালিকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কয়েকটি দেশের ওপর থেকে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে যে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেসব দেশ হচ্ছেআর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

বাংলাদেশে আসতে ইচ্ছুক সবাইকে যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে ফিরতে হবে। তবে, ১০ বছরের নিচের শিশুদের কোভিড সনদ দেখাতে হবে না।

এর আগে নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে চলমান বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বেবিচক। এরই মধ্যে গত ১ মে থেকে ৩৮ দেশের সঙ্গে ফ্লাইট চলাচল সীমিত রেখে অন্যান্য দেশের সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখা হয়।

 


আরও খবর