Logo
শিরোনাম

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৯৫

প্রকাশিত:বুধবার ১৭ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ৩৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মালয়েশিয়া ইমিগ্রেশনের টানা তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে প্রাথমিকভাবে ১৫০ জন অভিবাসীকে আটক করা হলেও বৈধ কাগজপত্র থাকায় ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এ ইমিগ্রেশন কর্মকর্তা আরও জানান, দেশটির এফোর্সমেন্টের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছিল। আটকরা বেশিরভাগই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং কারো কারো কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, যারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল।


আরও খবর