Logo
শিরোনাম

মামুনুল হকের ‘দ্বিতীয় শ্বশুর’ ডিবি হেফাজতে

প্রকাশিত:রবিবার ২৫ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীজান্নাত আরা ঝর্ণার বাবা আওয়ামী লীগ নেতা ওলিয়ার রহমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির ডিবির একটি দল ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

ওলিয়ার রহমান আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। গত ২১ এপ্রিল বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কার করা হয়।

রোববার আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওলিয়ার রহমানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। হয়ত ডিএমপির ডিবি পুলিশ তাদের মামলার তদন্তের স্বার্থে তার (ওলিয়ার) সঙ্গে কথা বলবে।


আরও খবর