Logo
শিরোনাম

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে ঢাকার হাসপাতালে তুর্কি নাগরিক

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বের ত্রিশটির বেশি দেশে ছড়িয়ে পড়া প্রচণ্ড ছোঁয়াচে মাঙ্কিপক্স ভাইরাস আকান্ত সন্দেহে তুরস্কের এক নাগরিককে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তি তুর্কি এয়ারলাইনসে করে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার শাহহালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় ওই বিদেশি নাগরিককে মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হয়। সন্দেহভাজন যাত্রীর নাম আকসি আলতে (৩২)। তিনি তুরস্কের নাগরিক।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, প্রথমে ওই বিদেশিকে বিমানবন্দর হেলথ সেন্টারে আনা হয়। সেখান থেকে বিকাল তিনটার দিকে মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়।


আরও খবর