
মেডিটেশন মানে
মনের ব্যায়াম এটা আমরা সবাই জানি। প্রতিদিন কিছু সময় মনোসংযোগ করে নিজের যেকোনো ভয়
কাটিয়ে উঠা সম্ভব। আসুন তবে জেনে নিই কিভাবে মেডিটেশন করবেন:
প্রাথমিক প্রস্তুতি
মেডিটেশনের
জন্য প্রথমে বডি রিল্যাক্স ও ব্যালান্স করে নিতে হবে। নয়তো সম্পূর্ণ মনোযোগ স্থাপন
করতে পারবেন না। বডি রিল্যাক্স করে মেডিটেশনে বসলে কোনো সমস্যা ছাড়া মন স্থির করা সম্ভব। আর বডি রিল্যাক্স
করার সহজ উপায় হচ্ছে গভীরভাবে শ্বাস গ্রহণ করা।
দেহভঙ্গিমা
মেডিটেশনের
জন্য বেশ কিছু বসার নিয়ম আছে। যেমন- সুখাসন, পদ্মাসন, বজ্রাসন ইত্যাদি।
সুখাসন
প্রথমে বা পা
হাঁটুর কাছ থেকে ভেঙে ডান হাঁটুর উপর রাখো, যাতে বাঁ পায়ের গোড়ালি ডান দিকের মূলাধার
স্পর্শ করে। এখন ডান পা হাঁটুর কাছ থেকে ভেঙে বা পা-র নীচে রেখে সোজা হয়ে বসতে হবে।
পদ্মাসন
বা উরুর ওপর
ডান পা এবং ডান উরুর ওপর বাঁ পা রেখে মেরুদণ্ড সোজা করে বসুন। দু’ হাত সোজা করে হাঁটুর ওপর রাখুন।
শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
বজ্রাসন
প্রথমে দুই
হাঁটু ভেঙে বসুন। দু পায়ের পাতা পেছন দিকে চিৎ হয়ে মাটির সাথে লেগে থাকবে। মেরুদণ্ড
সোজা রেখে নিতম্ব দু পায়ের গোড়ালির ওপর রাখুন। যেন দুই হাঁটু জোড়া লেগে থাকে। এবার
দুহাত টান টান করে পাতা এবং আঙুল গুলো সোজা রেখে হাঁটুর ওপর উপুড় করে রাখুন। শ্বাস
প্রশ্বাস স্বাভাবিক থাকবে। সঠিক নিয়ম মেনে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে। এতে মেডিটেশনের
মনঃসংযোগ ও উপলব্ধি গভীর ভাবে হবে।

