Logo
শিরোনাম

মারিউপলে ২ হাজার ১৮৭ জন বাসিন্দা নিহত

প্রকাশিত:সোমবার ১৪ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ বন্ধ রেখে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপলে বোমাবর্ষণ করা হয়েছে। এতে এখন পর্যন্ত ২ হাজার ১৮৭ জন বাসিন্দা নিহত হয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল। খবর আল জাজিরার।

মারিউপলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল শহরটিতে অন্তত ২২টি রুশ হামলা হয়েছে। এছাড়া গত ১২ দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। শহরে বিদ্যুৎ, পানি অথবা হিটিংয়ের ব্যবস্থা নেই। প্রায় কোনও মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই। খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে।রাশিয়ান বাহিনী শহটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে আবাসিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে।

এদিকে, পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে সামরিক ঘাঁটিতে হামলায় নিহত বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, রবিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও খবর