Logo
শিরোনাম

মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অমর একুশে ফেব্রুয়ারির ৭০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারক ডাকটিকিট, খাম, এবং ডেটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারাদেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে পাওয়া যাব।


আরও খবর