Logo
শিরোনাম

মোংলায় ঝড়ের কবলে ট্রলার ডুবে নারীর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৪৯৭০জন দেখেছেন
আব্দুল্লাহ আল মামুন

Image

বাগেরহাটের মোংলায় ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পশুর নদের সিন্দুরতলা এলাকায় ঝড়ের কবলে ট্রলার ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম পারভীন (৫৫) বেগম।

নিহত পারভীন (৫৫) বেগম বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের লিয়াকত শেখের স্ত্রী।

পুলিশ ও নিহত নারীর পরিবার সূত্রে জানা যায়, লিয়াকত শেখ পৌর শহর থেকে গাছ চেরাই করে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন। একই ট্রলারে তাঁর সঙ্গে স্ত্রী পারভীন ও ছেলে রবিউল আউয়াল ছিল।

পশুর নদের সিন্দুরতলা এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ঝড়ের কারণে ওঠা প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। ওই সময় ঢেউয়ে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারটি উল্টে যাওয়ার সময় আড়াই বছরের ছেলে রবিউল তাঁর মা পারভীনের কোলে ছিল। এ সময় তারা ট্রলারের ছাউনির মধ্যে আটকা পড়েন। যদিও লিয়াকত ও ট্রলারের মাঝি ছিটকে নদীতে পড়ে যান।

পরে ছাউনি থেকে মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। এর কিছুক্ষণের মধ্যে মা পারভীন বেগম মারা যান।

শিশু রবিউলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ছেলেটির উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।’

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩