Logo
শিরোনাম

‘মেজর জিয়া ও আকরাম অন্য দেশে গা ঢাকা দিয়েছে’

প্রকাশিত:মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। ওই সময় আমাদের দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছিল। তবে আমাদের দেশের নিরাপত্তায় যারা আছে তারা জঙ্গিদের সকল কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ৫ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে তথ্য আছে তারা অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে।

এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা পরিষদের নির্বাহী প্রধান দুর-রে শাহওয়াজ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর