Logo
শিরোনাম

মেক্সিকোয় বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ জন নিহত

প্রকাশিত:রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

দেশটির স্থানীয় প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউভো লিওন রাজ্যের মন্টেরে থেকে তামাওলিপাসের সিউদাদ ভিক্টোরিয়ায় যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জ্বালানি তেলবাহী ট্রাকটির বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে।

বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিউজ ট্যাগ: মেক্সিকো

আরও খবর