Logo
শিরোনাম

মেক্সিকোয় হ্যারিকেন আগাথার আঘাত, নিহত ১১

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেক্সিকোতে হ্যারিকেন আগাথার আঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার হ্যারিকেন আগাথা মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। মৌসুমি এই হ্যারিকেনের আগে এবং পরে হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

ওয়াক্সাকায় আলেজান্দ্রো মুরাত বলেছেন, হতাহত এবং নিখোঁজ লোকদের এই সংখ্যা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ এবং মৃতের উভয় সংখ্যাই বাড়তে পারে। স্থানীয় লোকজনদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

এক ভিডিও বার্তায় আলেজান্দ্রো মুরাত বলেছেন, সবাইকে নিরাপদে রাখাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে ভূমিধস ও বন্যার সম্ভাবনা রয়েছে।


আরও খবর