Logo
শিরোনাম

মেরুল বাড্ডায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাতিল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিএন কলেজের শিক্ষার্থী। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শোয়াইব (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও খবর