Logo
শিরোনাম

মেসির জার্সি বানাতে গিয়ে হিমশিম খাচ্ছে অ্যাডিডাস

প্রকাশিত:শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এমনিতেই ফুটবলের ক্ষুদে জাদুকর। গোটা বিশ্বেই আছে তার অসংখ্য ভক্ত। এবার কাতার বিশ্বকাপে তার দল আবার ফাইনালে। সব মিলিয়ে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে কোটি কোটি ভক্তের উন্মাদনার শেষ নেই।

আর্জেন্টিনা ফাইনালে উঠার কারণে মেসির ১০ নম্বর জার্সির বিক্রি বেড়েছে কয়েকগুণ। যাতে হিমশিম খাচ্ছে মেসির জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। বিশ্বকাপ উপলক্ষে বানানো জার্সি এরই মধ্যে শেষ হয়ে গেছে।

অথচ আসছে নতুন অর্ডার। প্রতিষ্ঠানটির সূত্রমতে, বিশ্বব্যাপী মেসির জার্সির এত বেশি চাহিদা তৈরি হয়েছে যে, তা সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে অ্যাডিডাসকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিতে আর্জেন্টিনার জয়ের পর মেসির ১০ নম্বর জার্সি বিক্রি বেড়ে যায় কয়েকগুণ। বুয়েন্স আয়ার্স, মাদ্রিদ, দোহা, টোকিও- বিশ্বের এমন কোনো শহর নেই, যেখানে মেসির জার্সি সংকট তৈরি হয়নি।

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের অধিকাংশ জায়গাতেই মেসির জার্সি আউট অব স্টক। অ্যাডিডাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

আগামী রোববার কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।


আরও খবর