Logo
শিরোনাম

মেট্রোরেলের উদ্বোধনীতে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ

প্রকাশিত:মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত এই চার নেতার মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মঈন খান।

তিনি আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী উত্তরা স্টেশনে উঠে আগারগাঁও এসে নামবেন।


আরও খবর