
মেয়েকে বিয়ে না
দেয়ায় পাবনা সদর উপজেলার ভাঁড়ারা গ্রামে বখাটের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ফরিদ পেশায় রংমিস্ত্রির কাজ করতেন।
বৃহস্পতিবার
(১৫ ডিসেম্বর) রাত আটটার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,
একই এলাকার বখাটে অনিক নিহত ফরিদের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও বিয়ের প্রস্তাব
দিয়ে আসছিল। সম্প্রতি মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ায় বখাটে অনেক ক্ষিপ্ত হয়ে ইতোপূর্বে
ওই মেয়ের বাড়িতে হামলা চালায়। বৃহস্পতিবার রাত আটটার দিকে ফরিদ মসজিদ থেকে নামাজ
আদায় করে বের হয়ে বাড়ি যাওয়ার পথে বখাটে অনিক তার পথরোধ করে। পরে ফরিদকে ছুরিকাঘাত
করে পালিয়ে যায় অনিক। স্থানীয়রা ফরিদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনার অতিরিক্ত
পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বখাটে অনিককে গ্রেফতারে
পুলিশের অভিযান চলছে।

