Logo
শিরোনাম

মিমে মুগ্ধ দর্শক

প্রকাশিত:মঙ্গলবার ০২ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদে মুক্তি পেয়ে এখনো দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত পরাণ সিনেমাটি। এতে অনন্যা চরিত্রে অনবদ্য অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শককে। প্রতিনিয়তই পরাণ দেখার জন্য হলে হলে ভিড় করছেন দর্শক। বিশেষত গল্পে মূলত কী আছে তা দেখার জন্যই পরাণ-এর প্রতি দর্শকের আগ্রহের সৃষ্টি হয়েছে।

পরাণ সিনেমা মূলত অনন্যা ও তার প্রেমিক রোমান, প্রেমিক এবং পরবর্তী সময় স্বামী সিফাতকে ঘিরে গল্প। পরাণ-এর গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। ঈদ থেকে এখন পর্যন্ত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পরাণ। শুধু গল্পই নয়, এই সিনেমার গানও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষত অয়ন ও আনিসার গাওয়া চলো নিরালায় গানটি। তবে এর পাশাপাশি ইমন ও লুইপার গাওয়া ধীরে ধীরে গানটিও যথেষ্ট শ্রুতি মধুর সুন্দর সুরের একটি গান। এই গানটিও শ্রোতাদের মনে মুগ্ধতা ছড়াচ্ছে।

পরাণর অনন্যারূপে এরই মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন মিম। তবে এর পাশাপাশি চ্যানেল আইয়ের প্রযোজনায় ঈদে স্টার সিনেপ্লক্সে মুক্তি পেয়েছিলো মিম ও রোশান অভিনীত মুভি কার্ণিশ। এরই মধ্যে মুভিটি চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আছে। এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি ভিউয়ার্স মুভিটি উপভোগ করেছেন। এই মুভিতেও মিম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছেন মিম। মুভিটির গল্প রচনা ও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

কার্ণিশ-এ অভিনয় এবং এর সাড়া প্রসঙ্গে মিম বলেন, প্রতিনিয়ত পরাণের জন্য এত বেশি সাড়া পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং মুঠোফোনে যে ঈদে প্রচারিত অন্যান্য প্রচারিত কাজের দিকে মনোযোগই দেওয়া হচ্ছিল না। পরাণ-এখন পর্যন্ত আমি নিজে তিনবার হলে গিয়ে দেখেছি। আমার অভিনয়কে ঘিরে দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তা সত্যিই আমাকে আবেগাপ্লুত করেছে, দর্শকের এই ভালোবাসা আমাকে কাঁদিয়েছেও। অনন্যা চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের বকাও খেয়েছি। একজন অভিনেত্রী হিসেবে এখানেই হয়তো আমার শ্রম, মেধার স্বার্থকতা। পরাণ হয়তো দর্শকের মধ্যে আমাকে বহুকাল বাঁচিয়ে রাখবে। আমি পরাণের পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষত পরিচালক এবং আমার দুই নায়ক শরীফুল রাজ ও ইয়াশ রোহান। পরাণের পাশাপাশি কার্ণিশের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। ভিকি জাহেদ বেশ যত্ন নিয়ে মুভিটি নির্মাণ করেছেন। এখন আসলে ভালো গল্পের বিকল্প নেই। তাই আরও ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয়ের অপেক্ষায় আমি।


আরও খবর