Logo
শিরোনাম

মির্জা আব্বাস হাসপাতালে

প্রকাশিত:মঙ্গলবার ১৭ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বিএনপির এই নেতা। আজকে অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ভোরে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

বিএনপির নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে তার পরিবার দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল।


আরও খবর