Logo
শিরোনাম

মিরপুর-উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত:সোমবার ২৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মিরপুর ও উত্তরার জসীমউদ্দিন-আজমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। সোমবার দুপুরের দিকে মিরপুর ১১ নম্বর সড়কে অবস্থান নেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

অন্যদিকে উত্তরায় অবস্থান নেন ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড এবং ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড নামে দুইটি গার্মেন্টসের শ্রমিক।

সড়ক অবরোধের কারণে মিরপুর ১০ এবং এর আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। একই অবস্থা দেখা গেছে বিমানবন্দর-উত্তরা সড়কেও। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মিরপুর মডেল থানার এসআই হামিদুর রহমান বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি। পাশাপাশি সড়কের যানজট কমাতে যানবাহনগুলোকে বিকল্প রুটে সরিয়ে দেয়া হচ্ছে।


আরও খবর