
লাঞ্চ বিরতির
ঠিক আগ মুহূর্তে নামা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা। এখন মাঠ
প্রস্তুতের কাজ চলছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানাবে খেলা কখন শুরু হবে।
লাঞ্চ বিরতির
আগে সকালের সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়েছে। রান হয়েছে কেবল ৬৭। ২ উইকেট তুলে সকালের
সেশনে এগিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা এখনো ১৫৫ রানে পিছিয়ে। ৭০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে
২১০ রান করেছে শ্রীলঙ্কা। অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয়
ডি সিলভা।
এর আগে দিনের
খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান
রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি। এরপর লঙ্কান অধিনায়ক
দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্যা উইকেট থেকে
বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে
গেলেন নিজের দ্বিতীয় উইকেট।
এর আগে মুশফিক-লিটন
দাসের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংস করেছে ৩৬৫ রান। মুশফিকুর রহিম দলের পক্ষে
সর্বোচ্চ ১৭৫ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন। এছাড়া লিটন কুমার খেলে
১৪১ রানে ইনিংস।

