
সারা আলি খান। নবাব পরিবারের রাজকন্যা তিনি। বাবা-মা দু’জনেই বলিউডে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী।
ঠাকুমা শর্মিলা ঠাকুর ডাকসাইটে সুন্দরী, টলি-বলি কাঁপানো নায়িকা। ঠাকুর্দা মনসুর আলি
খান পতৌদি একাধারে নবাব, অন্যদিকে বিখ্যাত ক্রিকেটার। সেই বিখ্যাত পরিবারের বংশধর সারা
যে এমন চোখ ধাঁধানো পোশাক পরবেন তা জানারই।
সম্প্রতি সারা আলি খান সরু ফিনফিনে এক বিকিনি পরে ছবি পোস্ট করেছেন।
কিন্তু এই বিকিনির দাম যেন আকাশছোঁয়া। এই বিকিনির দাম ৫৩ হাজার টাকা!বলি তারকাদের কাছে
এ যেন স্বাভাবিক।
বলিউডের এখন অন্যতম প্রিয় ডেস্টিনেশন হয়েছে ঘরের কাছের সমুদ্র ঘেরা মালদ্বীপ।
কোভিড পরিস্থিতিতে খুব দূরে কোথাও যাতায়াত করা এখন ঝুঁকিপূর্ণ। তাই শান্ত, নিরিবিলি
মালদ্বীপকেই বেছে নিচ্ছেন তারকারা। কিছুদিন আগেই ঈশান খট্টর, অনন্যা পান্ডে থেকে শুরু
করে তাপসী পান্নু, রকুলপ্রীত সিং, দিশা পাটানি, টাইগার শ্রফরা মালদ্বীপে ছুটি কাটিয়ে
এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সারা আলি খান।
সারাও পৌঁছে গিয়েছেন সমুদ্রের দেশে। আর সেখান থেকেই একের পর এক হট-বোল্ড
ছবি শেয়ার করে চলেছেন ইনস্টাগ্রামে।
২৫ বছরের তন্বী পরে রয়েছেন ব্রাইট, গর্জিয়াস একটি বিকিনি সেট। হাই ওয়েস্ট
বিকিনিতে বেশ ভিন্টেজ লুক আনার চেষ্টা করেছেন সারা। সঙ্গে লিখেছেন মিষ্টি একটা ক্যাপশনও।
‘বালি মাখা পা
আর রোদ ছোঁয়া নাক।

