
মিশরে সুয়েজ খাল
অঞ্চলে একটি সন্ত্রাসী আক্রমণ নস্যাৎ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ মিশরীয় সেনা (নিরাপত্তা
কর্মী)। শনিবার মিশর সেনাবাহিনী জানিয়েছে, চরমপন্থি কার্যকলাপের কেন্দ্রস্থল সিনাই
উপদ্বীপে এ ঘটনা ঘটেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক
গণমাধ্যম আল অ্যারাবিয়া ইংলিশের খবর অনুযায়ী, আইএস জঙ্গিদের বিরুদ্ধে সিনাই এবং তার
আশপাশে দীর্ঘ সময় ধরে চলা অভিযানে কয়েক বছরের মধ্যে এটিই সেনাবাহিনীর ওপর সবচেয়ে বড়
আঘাত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুয়েজ খালের পূর্ব দিকে সিনাই তীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আরও পাঁচ সৈন্য আহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসীদের তাড়া করে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় অবরুদ্ধ করে ফেলেছে।’

