Logo
শিরোনাম

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

প্রকাশিত:শুক্রবার ১৯ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শুক্রবার আরও আটজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। অংবান শহরে নিরাপত্তা বাহিনী অভ্যুত্থান বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে। এরপর বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড সরিয়ে দিতে তারা গুলি চালায়। খবর রয়টার্সের।

এক প্রত্যক্ষদর্শী বলেন, নিরাপত্তা বাহিনী ব্যারিকেড সরিয়ে দেয়ার চেষ্টা করলে জনগণ তাতে বাধা দেয়। তখন তারা গুলি ছোড়ে।

অংবানের অন্ত্যেষ্টিক্রিয়া সেবার এক কর্মকর্তা জানান, আটজন মারা গেছেন। সাতজন ঘটনাস্থলে মারা যান। একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ইয়াঙ্গুনের স্থানীয়রা জানান, পুলিশ সাধারণ জনগণকে বিক্ষোভকারীদের ব্যারিকেড সরাতে বাধ্য করেছে। এছাড়া মান্দালয়, মিয়ানগ্যান, কাথা ও মিয়াওয়াডিতেও অভ্যুত্থান বিরোধীরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছে।


আরও খবর