Logo
শিরোনাম

মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষনা

প্রকাশিত:সোমবার ০১ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আটক করেছে দেশটির সেনাবাহিনী। এরপরই এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত এসেছে।

এর আগে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। খবর রয়টার্সের।

ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ো নিউন্ট সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, অং সান সু চি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অন্যান্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। আমি জনগণকে উত্তেজিত প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাই। তারা যেন আইন অনুসারে প্রতিক্রিয়া জানায়।

২০২০ সালে ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বড় জয় পায়। দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২২টি আসন, যদিও এনএলডি ৩৪৬টি পায়।

অন্যদিকে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে জালিয়াতির অভিযোগ তুলে। পাশাপাশি নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। তারপর থেকেই দেশটিতে আবারও সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল।


আরও খবর