Logo
শিরোনাম

মন ভালো করার মন্ত্র আপনার হাতেই!

প্রকাশিত:সোমবার ৩০ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাঝেমধ্যে সবারই মন খারাপ থাকে। কারও কারও আবার প্রায়ই মন খারাপ থাকে। মন ভালো রাখতে অনেক সময় কোনো চেষ্টাই কাজে লাগে না। সেক্ষেত্রে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি। এতে মনের পাশাপাশি শরীরও ভালো থাকে। যেমন-

খাওয়া-দাওয়ায় পরিবর্তন: প্রতিদিনের খাওয়াদাওয়াতে প্রথমেই বদল আনা দরকার। মনের ভালো থাকা নির্ভর করে বেশ কয়েকটি হরমোনের উপর। তৈলাক্ত খাবারদাবার খেলে শরীরে চাপ পড়ে। এর থেকে মনের উপেও চাপ তৈরি হয়।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: তৈলাক্ত বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলার পাশাপাশি প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর ফল রাখা উচিত। এতে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিনের জোগান ঠিক থাকে। এছাড়াও বাদাম রাখা যেতে পারে সারাদিনের খাদ্যতালিকায়। খাবার স্বাস্থ্যকর হলে মনের অবস্থাও ভালো থাকে। 

টুকটাক খাওয়া-দাওয়া: টুকটাক খাওয়া-দাওয়া কাজের মাঝে মাঝে চলতেই থাকে। তবে এই ধরনের খাবার যেন শরীর খারাপের কারণ না হয়। এর থেকে মন খারাপও হতে পারে। তাই মাঝে মাঝে টুকটাক মুখে খাবার দিলে তা ফলের মধ্যে থেকে বেছে নিন। যেমন বাদাম রাখতে পারেন এই তালিকায়।

যোগব্যায়াম: যোগব্যায়াম ও ধ্যান মন ভালো রাখার জন্য সবচেয়ে উপকারী। রোজ সকালে অন্তত ২০ মিনিট ব্যায়াম করুন। পাশাপাশি দিনে দুবার করে ধ্যানও করুন। এতে মনের ভার অনেকটা হালকা হবে।

কাজে মনোনিবেশ বাড়ান: কাজে মনোনিবেশ খুব জরুরি। এতে মনের ভার অনেকটাই হালকা হয়। বেশির ভাগ সময়ে মন খারাপ হলে কাজেরই ক্ষতি হয়। বরং কাজেই ডুবে থাকলে অনেকটা ভালো থাকে মন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩