Logo
শিরোনাম

মোবাইল ইন্টারনেটে 'আনলিমিটেড' ডাটা প্যাকেজ চালু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মোবাইল ইন্টারনেটে আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু হলো। একইসঙ্গে নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজেরও ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভবনে মোবাইল ইন্টারনেটের এই দুটি সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।

রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ এবং ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার মহিউদ্দিন আহমেদ, কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩