Logo
শিরোনাম

মোদির মায়ের শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত:শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গান্ধীনগরেই শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে মা হীরাবেন মোদির মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি বাতিল করে ইতিমধ্যেই আমদাবাদ পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমদাবাদ পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বের হয় তিনি।

হীরাবেনের মরদেহ একটি শববাহী গাড়িতে তোলা হয়। ওই গাড়িতে ওঠেন মোদি নিজেও। এরপর আহমেদাবাদ থেকে গান্ধীনগরে নিয়ে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এদিকে, হীরাবেনের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকবার্তা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, স্বাস্থ্যের অবনতি হওয়ায় বুধবার তাকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আরও খবর