
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা কয়েক’শ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,
ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার পেছনে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ
সয়াবিন তেল মজুত করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা
করা হচ্ছে। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
এ প্রতিবেদন
লেখা পর্যন্ত অভিযান চলছিল। এ বিষয়ে আগামীকাল শনিবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার
কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

