Logo
শিরোনাম

মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন

প্রকাশিত:মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎ ই আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিক্স ছিল। অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানে কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়েন। কীভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরবেশ আলী বলেন, দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কতজন শ্রমিক ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি মিজান।


আরও খবর

মেট্রোরেলের ১৪তম চালানের পণ্য মোংলায়

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ২০২৩