Logo
শিরোনাম

মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত:শনিবার ১১ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখন সেখানে আগুন নেভাতে কাজ করছে। আরও কিছু ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে যায় তিনটি বগিও।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।



আরও খবর