Logo
শিরোনাম

মটরশুঁটি খেলে দূরে থাকা যায় যেসব রোগ থেকে

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভিটামিন সি, আয়রন, জিংক, ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের উৎস মটরশুঁটি। শীতের এই সবজিটি খেলে অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন। মটরশুঁটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন বছরজুড়ে। জেনে নিন মটরশুঁটির বিভিন্ন উপকারিতা সম্পর্কে।

> প্রচুর পরিমাণে ফাইবার মেলে মটরশুঁটি থেকে। ফলে নিয়মিত মটরশুঁটি খেলে দূরে থাকা যায় কোষ্ঠকাঠিন্য ও হজমের গণ্ডগোল থেকে।

> গবেষণা মতে, নিয়মিত মটরশুঁটি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে।

> অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকতে সাহায্য করে মটরশুঁটিতে থাকা ফাইবার। ফলে বাড়তি মেদ জমে না শরীরে।

> মটরশুঁটিতে থাকা ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ভালো রাখতে সাহায্য করে।

> রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এটি।

> কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রয়েছে মটরশুঁটির।

> মটরশুঁটিতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়।

> ক্যারোটিনয়েড পিগমেন্ট লুটেইন নামক এক ধরনের উপাদান রয়েছে মটরশুঁটিতে। এটি বৃদ্ধ বয়সে চোখের দৃষ্টি কমে যাওয়া থেকে রক্ষা করে।

> চমৎকার আয়রনের উৎস মটরশুঁটি। এটি খেলে তাই রক্তশূন্যতা থেকে দূরে থাকা যায়।

> শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩