Logo
শিরোনাম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন

প্রকাশিত:শনিবার ২৯ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
Image

পিরোজপুর থেকে এইচ এম লাহেল মাহমুদ

পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও তার পরিবারবর্গের বিরুদ্ধে অপপ্রচারের  প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে  মানববন্ধন  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২৯ মে)  বিকালে উপজেলার শ্রীররামকাঠী ইউনিয়ন  .লীগ,  অঙ্গ সংগঠন ও বন্দরের ব্যবসায়ীদের  উদ্যোগে  মানববন্ধন  ও প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার শ্রীরামকাঠী  বন্দরের হাজী সাব চত্বরে শ্রীরামকাঠী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুনিল কুমার হালদারের সভাপতিত্বে  ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের  পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী, যুবলীগ নেতা মো. ছিদ্দিকুর রহমান তুহিন, মাস্টার মো. মোতাহার হোসেন হাওলাদার,  ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক  সম্পাদক মো. হান্নান মৃধা, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক  মো. নাইমুল ইসলাম হাওলাদরসহ আ.লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতারা।

এ সময় সাম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম. রেজাউল করিম ও তার পরিবারকে নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা করা হয়। আর এমন অপপ্রচারের সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবী করেন। এ সময় এমন অপপ্রচারের জন্য  বক্তারা আ.লীগের প্রতিপক্ষকে দায়ী করেন। 

নিউজ ট্যাগ: শ ম রেজাউল করিম

আরও খবর