Logo
শিরোনাম

মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০২ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | ১০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণের মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

মঙ্গলবার (১ মার্চ) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান অতিরক্তি কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণের মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল বুধবার (২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

নিউজ ট্যাগ: মুফতি হান্নান

আরও খবর