Logo
শিরোনাম

মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ মা-শিশুর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার শিশু সন্তান অরূপ (৫)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, দগ্ধ চারজনকে সকাল ৯ টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে।

জানা যায়, সোমবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শিশু অরূপ এবং মধ্যরাত ৩টার দিকে মা প্রিয়াঙ্কা মারা গেছেন। প্রিয়াঙ্কার শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন রয়েছেন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫) ও প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬)। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শেফালীর শরীরের ৩৫ শতাংশ ও সুধাংশুর শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।


আরও খবর