Logo
শিরোনাম

মুম্বাই বিমানবন্দরে আটক শাহরুখ খান!

প্রকাশিত:শনিবার ১২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবার বিপাকে শাহরুখ খান। দুবাই থেকে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে ভারতের শুল্ক দফতর।

জানা যায়, ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। তার কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল। পরে ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এর পর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা।

সংবাদমাধ্যমের খবর, দুবাই থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তাঁর কাছে বহুমূল্য ঘড়ির খাপ ছিল বলেই তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এর পর শাহরুখকে অর্থ দিতে হয় বলে খবর।


আরও খবর