
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এই আদেশ দেন। আসামিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়ার এ তথ্য জানান। তিনি বলেন, মামলাটি গ্রহণের উপদান না থাকায় আদালত খারিজের নির্দেশ দেন।
গত ১২ ডিসেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। মামলার অপর আসামি হলেন, মহিউদ্দিন হেলাল নাহিদ।
মামলার আবেদনে বলা হয়, তারেক রহমানের কন্যা জাইমা রহমান লিংকন বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রী লাভ করেছেন। বর্তমানে সে যুক্তরাজ্যে আইন পেশায় নিয়েজিত রয়েছেন। জাইমা রহমানের দাদা মহান সাবেক রাষ্ট্রপতি, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দাদি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

