Logo
শিরোনাম

মুরগির খামারে নিয়ে শিশুকে ধর্ষণ

প্রকাশিত:শুক্রবার ২৫ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঁদপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিমের পরিবার জানিয়েছে,  গতকাল সকালে শিশুটির দাদি পাশের বাড়ি থেকে টিউবওয়েলের পানি আনতে যান। শিশুটিও তার পেছনে পেছনে  যায়। এ সময় দাদির অজান্তেই একই এলাকার মৃত আজিজ খানের বখাটে ছেলে সবুজ খান শিশুটির মুখ চেপে একটি মুরগির খামারে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির বড় ভাই তাকে খুঁজতে বেরিয়ে সেখানে বিবস্ত্র অবস্থায় তাকে দেখতে পান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা রাতেই চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

নিউজ ট্যাগ: শিশুকে ধর্ষণ

আরও খবর